দ্বিগুণ চার্জ থাকবে সলিড স্টেট ব্যাটারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ব্যাটারির তুলনায় প্রায় দ্বিগুণ সময় চার্জ ধরে রাখতে সক্ষম হবে সলিড-স্টেট ব্যাটারি। সম্প্রতি এই বিশেষ ধরনের ব্যাটারি প্রযুক্তি সম্প্রতি উদ্ভাবন করেছেন গবেষকেরা। এ ব্যাটারি মোবাইল ফোন, ট্যাবলেটসহ পরিধেয় প্রযুক্তিপণ্যেও ব্যবহার করা যাবে। আর বর্তমান ব্যাটারির তুলনায় সলিড-স্টেট ব্যাটারি হবে সাশ্রয়ী। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে এ তথ্য জানিয়েছে।
সলিড-স্টেট ব্যাটারি তৈরিতে কাজ করছে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস।
প্রযুক্তি-গবেষকেরা জানিয়েছেন, সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহূত তরল লিথিয়াম ইলেক্ট্রোলাইটের পরিবর্তে ধাতব লিথিয়াম ইলেক্ট্রোড ব্যবহার করে তৈরি হবে সলিড-স্টেট ব্যাটারিগুলো। এতে ব্যাটারি তৈরির খরচ কমবে পাশাপাশি বেশি চার্জ ধরে রাখা যাবে ছোট আকারের ব্যাটরিতেও।