দ্বিতীয় ত্রুটিরও সমাধান দিল অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ আইপ্যাড বাজারে আসার পর ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রযুক্তি-বিশ্লেষকেরা বাজারে আসা অ্যাপলের ‘নিউ আইপ্যাড’-এর অনেক প্রশংসা করলেও এর ত্রুটি খুঁজে বের করতেও শুরু করেছিলেন। ম্যাশেবল এক খবরে জানিয়েছে, প্রথম ত্রুটি হিসেবে অতিরিক্ত গরম হওয়ার বিষয়টির পর তাঁরা এর দ্বিতীয় ত্রুটিটিও খুঁজে বের করেছিলেন। দ্বিতীয় ত্রুটি হিসেবে বিশ্লেষকদের দাবি ছিল, আইপ্যাডের ব্যাটারি ইন্ডিকেটর ভুল তথ্য দেখায়। অ্যাপল সচরাচর কোনো বিষয়ে মুখ না খুললেও আইপ্যাডের এ দুই ত্রুটির বিষয়েই ত্বরিত জবাব দিয়েছে।এ প্রসঙ্গে ডিসপ্লে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চমেট জানিয়েছিল, ব্যাটারি পূর্ণ চার্জ হয়েছে—ইন্ডিকেটরে এমন সংকেত দেখানোর দীর্ঘ সময় পরও এটি চার্জ নিতে থাকে। এ ত্রুটি বিষয়ে অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট মাইকেল টাকহাও জানিয়েছেন, এটা অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমেরই একটি বৈশিষ্ট্য। আইকনে শতভাগ চার্জ দেখানোর পরও আইপ্যাডে চার্জ হতে থাকে। এর কারণ চার্জিং প্রক্রিয়াটি ব্যাটারি সচল রাখে। শতভাগ চার্জ পূর্ণ হওয়ার পর কিছুক্ষণের জন্য চার্জ গ্রহণ বন্ধ করে দেয় আইপ্যাড। এরপর কিছুটা চার্জ কমিয়ে ফেলে এবং আবারও চার্জিং প্রক্রিয়াটি চালু হয়। এভাবে যতক্ষণ প্লাগ লাগানো থাকে, ততক্ষণ এ প্রক্রিয়া চালু থাকে। দারুণ এ ফিচারটির ফলে দীর্ঘক্ষণ ডিভাইস প্লাগ ইন থাকলেও কোনো ক্ষতি হয় না।উল্লেখ্য, এর আগে নিউ আইপ্যাডের প্রথম ত্রুটিটি সংবাদমাধ্যমে প্রকাশিত পরপরই এ সমস্যাটির সমাধান দিতে অ্যাপল কেয়ারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিল প্রতিষ্ঠানটি।