দ্বিতীয় পর্বের অ্যাপস উপস্থাপনা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল৬ ও পরশু ৭ ডিসেম্বর অনুষ্ঠেয়ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর অ্যাপস উপস্থাপনার দ্বিতীয় পর্ব অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পর্বের নতুন সময়সূচি পরে জানানো হবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)।
তরুণদের জন্য মুঠোফোনের অ্যাপ্লিকেশন্স (অ্যাপস) তৈরির এ প্রতিযোগিতায় ৮০৫টি ধারণাপত্র জমা পড়েছিল। এর মধ্যে ১২৫টি ধারণা বাছাই করে ১ নভেম্বর প্রাথমিক বিচার পর্ব অনুষ্ঠিত হয়। সে পর্ব থেকে বাছাই করা হয়েছে ৩৫টি অ্যাপস। প্রতিযোগীরা এই ৩৫ অ্যাপসের নমুণা প্রদর্শন করবেন দ্বিতীয় পর্বের বিচার কাজে। —নিজস্ব প্রতিবেদক