দ্বিতীয় বছরে জবস ইন বিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব চালু এবং প্রথম পর্বের বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে পালিত হলো অনলাইন চাকরি পোর্টাল জবস ইন বিডির (www.jobsinbd.com) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সম্প্রতি বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন জবস ইন বিডির জ্যেষ্ঠ প্রোগ্রামার মো. রকিবুল হোসেন ও মানবসম্পদ প্রধান খাদিজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরেঞ্জ বিডির প্রধান নির্বাহী আশরাফুল কবির, ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক, পরিচালক হাফেজ আহমেদ, নূরুজ্জামান, অনলাইন বার্তা সংস্থা বার্তা২৪ ডটনেট সম্পাদক সরদার ফরিদ আহমদ, ঢাকা টাইমস ডট কম সম্পাদক আরিফুর রহমান এবং কানাডা থেকে প্রকাশিত দ্য বেঙ্গলি টাইমস ডট কম সম্পাদক শহীদল ইসলামসহ অনেকে। —বিজ্ঞপ্তি