দ্বিতীয় বছরে বিআইটিএমের এসইআইপি প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রশিক্ষণের মাধ্যমে গত এক বছরে ৪ হাজার ২৩০ জনকে প্রশিক্ষণ দিয়েছে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। গত বছরের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে এসইআইপি প্রশিক্ষণ শুরু করে বিআইটিএম।
গত এক বছরে আইটিতে ১২টি ও সাধারণ বিভাগে ২টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যে ১৪১টি ব্যাচে সর্বমোট ৪ হাজার ২৩০ জনকে এই প্রশিক্ষণ দিয়েছে বিআইটিএম। উল্লেখ্য, প্রশিক্ষণটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) অধীনে এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিস্তারিত: www.bitm.org.bd/seip।
বিজ্ঞপ্তি