দ্বিমুখী নতুন পেনড্রাইভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএনওয়াই ব্র্যান্ডের ডুয়ো লিংক ওইউসিক্স মডেলের ইউএসবি পেনড্রাইভ বাজারে এসেছে। ড্রাইভটি দিয়ে পিসি, ট্যাবলেট, স্মার্টটিভি ও কার স্টেরিওতে ডেটা ট্রান্সফার করা যায়। দ্বিমুখী এই ফ্ল্যাশ ড্রাইভের এক মাথায় মাইক্রো ইউএসবি ২.০ এবং অন্য মাথায় টাইপ এ ইউএসবি ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যন্ত্রটি উইন্ডোজ, ম্যাক ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ৩২ গিগাবাইটের দাম ১ হাজার ২০০ টাকা এবং ১৬ গিগাবাইটের দাম ৭৫০ টাকা।
বিজ্ঞপ্তি