দ্বীপজেলা ভোলায় গণিতের প্রতিধ্বনি
৬ এপ্রিল ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘দ্বিতীয় ভোলা গণিত উৎসব ২০১২’। প্রায় ৩০টি স্কুলের শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নিয়েছে। অলিম্পিয়াডে প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির মোট এক হাজার ৩০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। প্রতিকূল আবহাওয়া থামাতে পারেনি শিক্ষার্থীদের। সকাল থেকেই দল বেঁধে হাজির হতে থাকে উৎসবস্থলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক ড. মো. হুমায়ুন কবীর, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকিরুল ইসলামসহ আরও অনেকে। পুরস্কার জিতে আনন্দে অভিভূত ভোলার শিক্ষার্থীরা সেখানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব আয়োজনের দাবি জানায়। ভোলা গণিত উৎসব আয়োজনের জন্য স্থানীয় আয়োজকদের একাডেমিক সহায়তা প্রদান করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।মুহাম্মাদ হুসাইন