প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাঙের ওপর গবেষণা নিয়ে জীবনভর বিশেষ আগ্রহ ছিল এডওয়ার্ড টেইলরের। ১৯৭৮ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত ২৩ বছরের গবেষণায় তিনি সারা বিশ্ব থেকে অন্তত ৭৫ হাজার নমুনা সংগ্রহ করেন। ব্যাঙ, টিকটিকি, সাপ ইত্যাদি প্রাণীর শত শত নতুন প্রজাতি শনাক্ত করে নামকরণও করেছেন। তবে মজার ব্যাপার হচ্ছে, টেইলর একধরনের রহস্যময় দ্বৈত জীবন যাপন করতেন। কারণ তিনি প্রাণীবিদ্যা নিয়ে গবেষণার পাশাপাশি মার্কিন সরকারের একজন গুপ্তচর হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন। দীর্ঘদিন তাঁর অনুপস্থিতি সহ্য করতে পারেননি স্ত্রী হ্যাজেল। ফলে ১৯২৫ সালেই তাঁদের বিচ্ছেদ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে গুপ্তচরের কাজ শুরু করেন টেইলর। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এসব তথ্য প্রকাশিত হয়েছে। পপুলার সায়েন্স।