দ্বৈত সংযোগ ব্যবহারের সুবিধা নিয়ে নতুন ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া ব্রাউজার আত্মপ্রকাশ করার এক সপ্তাহের মধ্যেই গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে নকিয়ার প্রথম দ্বৈত সংযোগ (ডুয়াল সিমকার্ড) সুবিধাসহ হ্যান্ডসেট আনুষ্ঠানিক-ভাবে বাজারে ছাড়া হলো। এই সেটে ওয়েব ব্যবহারের জন্য নকিয়া ব্রাউজারও রয়েছে। খবর বিজ্ঞপ্তির। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান নকিয়ার সি২-০৩ মডেলের এই সেটের উদ্বোধন করেন। এতে টাচস্ক্রিন সুবিধা যেমন আছে, তেমনি আছে টাইপ করার সুবিধাও। সাত হাজার ৯০০ টাকা দামের এই সেটে রয়েছে ২ দশমিক ৬ ইঞ্চি পর্দা, নকিয়া ম্যাপ, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডসেট জ্যাক, স্টেরিও এফএম রেডিও, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ১০ মেগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৩২ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।সম্মেলনে নকিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, ‘উন্নয়নশীল দেশের জনসাধারণকে আরও উদ্দীপ্ত করে গ্রাহকদের জীবনমান উন্নয়নে স্থানীয় অ্যাপ্লিকেশন ছড়িয়ে দিয়ে আগামী দিনগুলোতে নকিয়া সবার কাছে উদাহরণ হয়ে থাকতে চায়।’ নকিয়া সি২-০৩ এখন দেশজুড়ে সব নকিয়া স্টোর ও নকিয়া ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে।