দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকযোগে পাওয়া
ডাকযোগে পাওয়া

শুনলাম, তুমি রস+আলোর যে পদে আছ, সে পদে নাকি পদে পদে বিপদ! যা হোক, আমার পাঠানো সমস্যাগুলো এতই সমস্যাপূর্ণ যে, আমার বন্ধুরা আসলে বুঝতেই পারেনি আমার মূল সমস্যা কোথায়! প্রেরিত সমস্যাগুলো বুঝতে তোমার মতো সমস্যাবান মানুষের গিজগিজে সমস্যায় ভর্তি মাথায় কোনো সমস্যা হয়নি তো? দেখো কত সমস্যা! সমাধান দিতে পারবে তো?
আন নাসের
জামালপুর জিলা স্কুল, জামালপুর।

 নাসের, এটা তো কোনো সমস্যাই নয়। আমি যখন রিয়েল লাইফের হাজার হাজার সমস্যার মধ্যে থেকেও আসল সমস্যা খুঁজে বের করার আনন্দে মূল সমস্যাটাই ভুলে গিয়ে অন্য সমস্যাগুলোকে নেহাত বাচ্চা সমস্যা ভেবে সমস্যার তালিকা থেকে মুছে দিই, তার তুলনায় তোমার এটা তো পিচ্চি সমস্যা। আশা করি, তুমিও আমার মতো সমস্যার সমাধান পেয়ে গেছ!

ডাকযোগে পাওয়া
ডাকযোগে পাওয়া

আমার খালি ফ্রি খেতে ইচ্ছা করে। কিন্তু সমস্যা হচ্ছে, দিনকাল বড়ই কঠিন হয়ে গেছে। এখন কেউ আমাকে আর ফ্রি খেতে দেয় না। মা-বাবা বলেছে, এভাবে আর কতকাল ফ্রি ফ্রি ঘাড়ের ওপর বসে খাবি। বন্ধুবান্ধব আমাকে দেখলেই এখন পালিয়ে যায়। ভাবে, আমি বুঝি তাদের কাছে ফ্রি ফ্রি খেতে চাইব। বুঝতেই তো পারছেন, আমি কী বিপদে আছি। ভাই, আপনার কাছে কি এমন কোনো উপায় আছে, যাতে আমি সারা জীবন ফ্রি ফ্রি খেতে পারি।
মাহ্ফুজ
রৌমারী, কুড়িগ্রাম

 মা-বাবা যেহেতু ঘাড়ের ওপর বসে ফ্রি খেতে না করছে, তা আপনি অন্য কিছুর ওপর বসে ফ্রি খাওয়ার চেষ্টা করেন। আর এর পর থেকে বন্ধুদের দেখলেই আপনি দৌড়ে পালাবেন, তারপর দেখুন তারা কী ভাবে। আর সারা জীবন ফ্রি খাওয়ার কোনো উপায় জানা থাকলে আমিও নিশ্চয়ই এখানে বসে বসে আপনাদের সমস্যার ফ্রি ফ্রি সমাধান দিতাম না! 

ডাকযোগে পাওয়া
ডাকযোগে পাওয়া

সমস্যাটি আমার একার নয়। নাম না জানা আরও অনেকেরই সমস্যা। আমরা জানি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাহলে অতিরিক্ত সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উত্তরপত্র—এসবের কী প্রয়োজন?
মো. রোকনুজ্জামান
ময়মনসিংহ
 অতিরিক্ত কথা বলারই বা কী দরকার!