দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকযোগে পাওয়া
ডাকযোগে পাওয়া

আমি সব ক্ষেত্রে কৃপণতা করি, এতে সবাই আমাকে কৃপণ বলে। এতে আমার সমস্যা হচ্ছে। আবার আমি আরও একটি বড় সমস্যায় ভুগছি। তা হলো, আমি জেগে জেগে স্বপ্ন দেখি। আর টেনশন করি। টেনশনের ফলে রস+আলো পড়তে পারি না। আমি কৃপণতা, স্বপ্ন ও টেনশন থেকে রেহাই চাই।
ফাহিম শাহরিয়ার, মাস্টারপাড়া, ফেনী
কৃপণতা মোটেও এমন খারাপ কিছু না যে সেটা থেকে রেহাই পেতে হবে। অনেকে চেষ্টা করেও কৃপণ হতে পারে না। আপনি তাদের জন্য কীভাবে কৃপণ হবেন—এই টাইপের কোচিং সেন্টার খুলতে পারেন। তখন এত ব্যস্ত থাকবেন যে আর দিবাস্বপ্ন দেখার চান্স পাবেন না। এদিকে প্রচুর টাকা আসবে কোচিং থেকে। তখন চাইলে আপনি কৃপণতা ছেড়ে উদারহস্তে খরচ করতে পারবেন। ফলে লাইফে আর কোনো টেনশনই থাকবে না।