দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রস+আলোর কোনো কোনো সংখ্যায় ঠিকঠাকমতো পিন মারা থাকে না। ভাঁজের ঠিক মাঝখানে থাকার কথা থাকলেও পিন থাকে অন্য কোনো জায়গায়। ফলে প্রায়ই রস+আলো ছিঁড়ে যায়। এবং এর ফলে অনেক লেখাই ঠিকমতো পড়তে পারি না। আমার পাঠকমনে ভীষণ আঘাত লাগে। বাধাগ্রস্ত হয় আমার সুকোমল প্রবৃত্তি। এর সুষ্ঠু সমাধান চাই।
জুবাইউর রহমান, দামুড়হুদা, চুয়াডাঙা

 আপনি নিশ্চয়ই জানেন, আমাদের আশপাশেই বই বাঁধাই করেন এমন অনেকে আছেন। এই পেশার লোকজন সারা বছর ছেঁড়া বই বাঁধাই করেন। ফলে অনেক জীর্ণশীর্ণ বই পুনরায় পাঠোপযোগী হয়ে ওঠে। আপনি কি চান, এই ঐতিহ্যময় পেশাটি দেশ থেকে বিলুপ্ত হয়ে যাক? যদি না চান, তাহলে উল্টাপাল্টা জায়গায় পিন মারা রস+আলো তাঁদের হাতে ছেড়ে দিন। তাঁরা অতি যত্নের সঙ্গে পুনরায় জায়গামতো পিন মেরে দেবেন।