দ্য নিউ ডাকযোগে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বি.স. ভাইয়া, খুব ভুলোমন আমার। পড়াশোনা কিছুতেই মনে রাখতে পারি না। পরীক্ষার আগের রাতে যা পড়ি, হলে গিয়ে তার কিছুই মনে থাকে না। রাগে, দুঃখে, কষ্টে আমার মরে যেতে ইচ্ছা করে। আপনি দয়া করে কোনো পরামর্শ দিন এবং আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করুন।
শায়লা ইয়াসমিন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুবই গুরুতর সমস্যা। রীতিমতো প্রাণঘাতী! কোনো সমস্যার কারণে কারও মরে যেতে ইচ্ছা করবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা চাই বিশ্বের সবাই সমস্যামুক্ত হয়ে জীবন যাপন করুক। তাই দ্রুত আপনার সমস্যার সমাধান জরুরি। আমরাও আপনাকে এই প্রাণঘাতী ভয়ংকর সমস্যা থেকে রক্ষা করতে প্রস্তুত। ইয়ে... আপনার সমস্যা যেন কী? বোধহয় ভুলে গেছি। যাই হোক, ভালো থাকবেন।