দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সময় যেন কাটে না! হ্যাঁ, আমার অখণ্ড অবসর। সময় একদম কাটতে চায় না। বই পড়ি, টিভি দেখি, গান শুনি, ফেসবুক চালাই। কিন্তু এসবে আমার ভালো লাগছে না। অবসর থেকে মুক্তি পেতে আপনার সাহায্য ভীষণ প্রয়োজন।
সাইফুর রহমান
বন্দরটিলা, চট্টগ্রাম
 আপনার একটা প্রচণ্ড ভুল ধারণা আছে। সময় কী করে কাটবেন আপনি? এটা কি কচু নাকি পরীক্ষার খাতা যে কাটবেন! যা হোক, এত কিছু করার পরও সময় অতিবাহিত না হলে ঘরের সব কটি ঘড়ির ব্যাটারি খুলে রাখুন। সময় স্থির হয়ে থাকবে। আর অবসর থেকে মুক্তি চাইলে বাসায় ঘোড়া পালুন। ঘোড়ার খাদ্যের জোগান দেওয়ার জন্য ঘাসের চাষ করতে হবে। ঘাস একটু বড় হলেই ঘাস কাটা শুরু করার মধ্য দিয়ে অবসর থেকে মুক্তি পাবেন।