দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
,
,

ভাই, আমি পড়েছি মহাবিপাকে! যখন থেকে ফুটবল বুঝতে শুরু করেছি, তখন থেকেই জার্মানির সমর্থক আমি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মনের মানুষকে খুঁজে পেয়েছি। এত দিন কোনো ঝামেলা ছিল না। কিন্তু এই বিশ্বকাপ এসে আমার ‘সুখের সংসারে’ কেমিক্যাল প্রয়োগ করেছে! আমার মনের মানুষ ব্রাজিলের সমর্থক। এখন সে ঘোষণা দিয়েছে, আমি ব্রাজিলকে সমর্থন না করলে দেখা-সাক্ষাৎ, কথাবার্তা বন্ধ করে দেবে! এখন কী করি, বলুন তো?
রিফাত-ই-সালেহিন
ঢাকা বিশ্ববিদ্যালয়
 আপনার সমস্যা বড় জটিল, সমাধান খুব সহজ। ‘সংসারের’ শান্তির জন্য ছাড় দিলে ভালো, না দিলেও উপায় আছে। এর জন্য আপনাকে প্রথমেই জাতিসংঘ বরাবর একটি আবেদন করতে হবে। আবেদনপত্রে লিখবেন, আর্তমানবতার সহায়তায় এগিয়ে আসুন। আপনার প্রেমিকমনের আকাশে যে দুর্যোগের ঘনঘটা, সেটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দিন। এবং আবেদন করুন যেন জার্মানি দেশটির নাম বদলে ব্রাজিল রাখা হয় আর ব্রাজিলের নামকরণ করা হয় জার্মানি। সেটা হলে আপনার সমস্যার সমাধান হবে আশা করি। ভালো থাকবেন।