দ্য নিউ ডাকযোগে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের ভালো লাগার কোনো শেষ নেই। চোখের সামনে দেখা যেকোনো জিনিস ভালো লাগতেই পারে, কিন্তু ভালো লাগা আর ভালোবাসার মানুষটি যদি হয় বারাক ওবামার বড় মেয়ে, তাহলে তা হবে বামন হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন। আর এই বিচিত্র স্বপ্ন দেখছেন আমাদের আন্ডা বিক্রেতা আরমান ভাই। খুব টেনশনে আছি! বারাক ওবামা যদি কোনো দিন বিষয়টা জানতে পারেন, তাহলে একবার ভাবুন তো, আরমান ভাইয়ের কী অবস্থা হবে!
কেয়া ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও
আমি তো কোনো সমস্যাই দেখছি না। বরং উল্টো আরমান ভাইয়ের জন্য আমার গর্ব হচ্ছে। তিনি আন্ডা বিক্রি করেও বারাক ওবামার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারছেন। আর আমরা...ছি ছি! এর চেয়ে আরও কত ছোট ছোট জিনিসই, স্বপ্নে তো পরের কথা, বাস্তবেই দেখতে পাই না।