দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য নিউ ডাকযোগে পাওয়া
দ্য নিউ ডাকযোগে পাওয়া

ভাইজান, বেশ বিপদে আছি। ঈদের সময় বাসায় বউপক্ষের মেহমান এসেছিল। কিন্তু এখনো তাদের যাওয়ার নাম নেই। আমি আকারে-ইঙ্গিতে অনেকবার বোঝানোর ট্রাই করেছি। কিন্তু কোনো ফল হয়নি। কী করব বলেন?
মাহ্ফুজ, রৌমারী বাজার, রৌমারী, কুড়িগ্রাম

 খুবই সিরিয়াস সমস্যা। কিন্তু কেন জানি আপনার এই সমস্যা নিয়ে ভাবতে ভাবতে আমি একটি জাতীয় সমস্যার সমাধান পেয়ে যাচ্ছি। প্রথমে আপনার সমস্যার সমাধানটা বলি। আপনি আপনার বউ, বাচ্চা, বাবা, মা, ভাই, বোন নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিন।

ওরা যত দিন যাবে না তত দিন আপনি ওখানে থাকুন, খাওয়াদাওয়া করুন। এবার জাতীয় সমস্যার সমাধান বলি। সরকারি দল ও বিরোধী দল যদি নিজের বাসা ছেড়ে একে অন্যের বাসায় গিয়ে ওঠে, তাহলে তারা হয়তো একে অন্যের সমস্যাগুলো, চাওয়াগুলো আরও ভালোভাবে উপলব্ধি করবে। তাতে দেশের কোনো মঙ্গল হলেও হতে পারে। এ ছাড়া জনগণ গিয়ে রাজনীতিকদের বাসায় উঠতে পারে, রাজনীতিকেরা জনগণের বাসায় বেড়াতে যেতে পারেন। তাহলেও অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হু নোজ!