বিনা মূল্যে যেকোনো ফাইল নামানোর (ডাউনলোড) জনপ্রিয় মাধ্যম টরেন্ট সাইটগুলো। আপনার দরকারি যেকোনো ফাইল টরেন্ট সাইট থেকে খুব সহজে নামিয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে ধীরগতির বিট-টরেন্ট বা ইউ-টরেন্ট ডাউনলোড ম্যানেজারের সাহায্য নিতে হয়, যা যথেষ্ট সময়ের অপচয় ঘটায়। আপনি চাইলেই টরেন্ট ফাইলকে দ্রুতগতির আইডিএম দিয়ে নামিয়ে নিতে পারেন। আইডিএম না থাকলে http://goo.gl/nHtM ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। কাজটি করতে যেকোনো টরেন্ট সাইট (www.extratorrent.com) থেকে আপনার প্রয়োজনীয় .torrent যুক্ত ফাইলটি নামিয়ে নিন। এবার www.zbigz.com সাইটে ঢুকুন (লগ-ইন)। এখানে upload torrent file-এ ক্লিক করে আপনার ফাইলটি নির্বাচন করে Go বোতাম চাপুন। এবার নতুন পাতার free বোতামে ক্লিক করুন। এখানে টরেন্ট ফাইলটি ক্যাশিং করে আইডিএম এ নামানোর উপযোগী করার জন্য কিছুক্ষণ সময় নেবে। ক্যাসিং শেষ হলে সবুজ বোতামের Download বা Zip এ ক্লিক করলে আপনার ফাইল আইডিএমে নামানো শুরু হবে। —মো. রাকিবুল হাসান