দ্রুত বাড়ছে মোবাইল ইন্টারনেট ব্যবহার
মোবাইল পণ্যে ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান সিসকো জানিয়েছে, আগামী পাঁচ বছরে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বাড়তেই থাকবে। মানুষের হাতে নতুন নতুন মোবাইল পণ্য ও ইন্টারনেট সুবিধার পণ্য যুক্ত হওয়ায় আগামী পাঁচ বছরে ৬৬ শতাংশ হারে বাড়তে থাকবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। খবর ফোর্বস অনলাইনের।ভিজুয়াল নেটওয়ার্কিং ইনডেক্সের দেয়া তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহার করা যায় এমন পণ্য চলতি বছর সারাবিশ্বের মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। গবেষকেরা এ প্রসঙ্গে জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহার করা যায় এমন পণ্যের দ্রুত বিস্তারের ফলে মানুষ নানা ধরনের কাজ করতে পারে। ২০১৭ সাল নাগাদ প্রতিজন মোবাইল ব্যবহারকারীর প্রতিমাসে গড়ে ১০ ঘণ্টা ভিডিও দেখবেন, ১৫ ঘণ্টা গান শুনবেন, ৫ ঘণ্টা ভিডিও কল করবেন এবং ১৫ টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন।সিসকোর দেয়া তথ্য অনুযায়ী, ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহারকে ছাড়িয়ে যাবে মোবাইল ফোন। পাঁচ বছরের মধ্যেই মোবাইল ডাটা ট্রাফিক ল্যান্ডলাইন ডাটা ট্রাফিকের তিনগুন হয়ে যাবে।