দ্রুতগতির কোরসায়ার পেনড্রাইভ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে কোয়ারসার ব্র্যান্ডের পেনড্রাইভ। পেনড্রাইভটি ইউএসবি থ্রি সমর্থন করে। বর্তমানে বাজারে থাকা ইউএসবি ২.০ পেনড্রাইভের তুলনায় চারগুণ দ্রুতগতিতে তথ্য স্থানান্তর করতে পারে এ পেনড্রাইভ।কোয়ারসার পেনড্রাইভ তৈরিতে ব্যবহার করা হয়েছে বিমাণ নির্মাণে ব্যবহূত অ্যালুমিনিয়াম। সারভাইভার সিরিজের কোয়ারসার ব্র্যান্ডের এ পেনড্রাইভে রয়েছে ওয়াটার প্রুফ কোটিং। ৮ গিগাবাইট, ১৬ গিগাবাইট ও ৩২ গিগাবাইট মডেলের তিনটি পেনড্রাইভে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে বিপণনকারি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ৮জিবি’র পেনড্রাইভের দাম ৮০০ টাকা, ১৬জিবি মডেলটির দাম এক হাজার ২০০ টাকা ও ৩২ গিগাবাইট মডেলের পেনড্রাইভটির দাম পড়বে দুই হাজার টাকা।