দ্রুতগতির নতুন প্রসেসর ও মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এসেছে এএমডির দ্রুতগতির এস্কেলারেটর প্রসেসিং ইউনিট (এপিইউ) ও বুলডোজার সিরিজের নতুন মডেলের প্রসেসর। পাশাপাশি এসেছে গিগাবাইটের কয়েকটি নতুন মাদারবোর্ড। গত বৃহস্পতিবার রাজধানীর এক রেস্তোরাঁয় স্মার্ট টেকনোলজিসের গিগাবাইট-এএমডি পার্টনার মিটে এ নতুন পণ্যগুলো ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ। তিনি বলেন, ‘এপিইউতে প্রচলিত সিপিইউর পাশাপাশি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) রয়েছে, যা সাধারণ ব্যবহারকারী থেকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ও গেমারদের জন্য এএমডির প্রসেসরগুলো বেশ কার্যকর।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএমডির আঞ্চলিক ব্যবস্থাপক সুবীর মহাপাত্রসহ অনেকে। নতুন প্রসেসরগুলো হচ্ছে এপিইউ এ৬-৩৫০০, এপিইউ এ৪-৩৪০০, এপিইউ এ৪-৩৩০০। এই প্রসেসরগুলো সমর্থনকারী গিগাবাইটের মাদারবোর্ডগুলো হচ্ছে যথাক্রমে জিএ-এ৭৫এম-ইউডি২এইচ, জিএ-এ৫৫এম-এস২ভি এবং জিএ-এ৫৫এম-ডিএস২। এএমডি এপিইউ প্রসেসর ও গিগাবাইটের মাদারবোর্ডসহ প্যাকেজগুলো ১০ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে। প্রতি প্যাকেজের সঙ্গে এক গিগাবাইট গ্রাফিক্স কার্ড ও একটি পকেট ওয়ালেট বিনা মূল্যে পাওয়া যাবে। গিগাবাইটের নতুন মাদারবোর্ডগুলো উইন্ডোজ ২০০৮ অপারেটিং সিস্টেম সমর্থন করবে। —নিজস্ব প্রতিবেদক