দ্রুতগতির ব্রডব্যান্ডের সফল পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রডব্যান্ড
ব্রডব্যান্ড

দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ পরীক্ষায় সফল হয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। বর্তমান অবকাঠামো ব্যবহার করেই আরও দ্রুতগতিতে তথ্য স্থানান্তর সম্ভব হবে বলে আশা জাগিয়েছে এই পরীক্ষা। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ টেলিকম (বিটি) ও টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্টের গবেষকেরা এই ব্রডব্যান্ড সংযোগ নিয়ে পরীক্ষা চালান।
সেন্ট্রাল লন্ডনের বিটি টাওয়ার থেকে ৪১০ কিলোমিটার দূরে ইপসউইচে এই ব্রডব্যান্ড সংযোগ পরীক্ষায় প্রতি সেকেন্ডে ১.৪ টেরাবাইট গতিতে তথ্য স্থানান্তর সম্ভব হয়েছে বলে গবেষকেরা দাবি করেছেন ।