
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে?
ক. পিথাগোরাস খ. ডেমোক্রিটাস
গ. ইবনে সিনা ঘ. আল হাজেন
উত্তর: খ. ডেমোক্রিটাস
২. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে?
ক. থেলিস খ. অ্যারিস্টার্কাস
গ. ডেমোক্রিটাস ঘ. আর্কিমিডিস
উত্তর: খ. অ্যারিস্টার্কাস
৩. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?
ক. পিথাগোরাস খ. আর্কিমিডিস
গ. গ্যালিলিও ঘ. নিউটন
উত্তর: খ. আর্কিমিডিস
৪. কোন বিজ্ঞানী গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন?
ক. থেলিস খ. পিথাগোরাস
গ. টলেমি ঘ. আর্কিমিডিস
উত্তর: ঘ. আর্কিমিডিস
৫. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?
ক. অ্যালবার্টাস ম্যাগনাস খ. নিউটন
গ. রজার বেকন ঘ. গ্যালিলিও
উত্তর: গ. রজার বেকন
৬. ‘পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত’। —এটি কার মত?
ক. ইউক্লিড খ. টলেমি
গ. নিউটন ঘ. রজার বেকন
উত্তর: ঘ. রজার বেকন
৭. পাখির ওড়া পর্যাবেক্ষণ করে উড়ো-জাহাজের একটি মডেল তৈরি করেন কে?
ক. অ্যালবার্টাস ম্যাগনাস
খ. রজার বেকন
গ. লিউনার্দো-দ্য ভিঞ্চি ঘ. রবার্ট বয়েল
উত্তর: গ. লিউনার্দো-দ্য ভিঞ্চি
৮. বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে?
ক. আল বাত্তনি খ. টলেমি
গ. আল-খোয়ারিজমি ঘ. আল ফাজারি
উত্তর: গ. আল-খোয়ারিজমি
৯. জ্যোতির্বিদ্যা গবেষণার জন্য সেক্সট্যান্ট যন্ত্রটি কে প্রথম আবিষ্কার করেন?
ক. আল হাইথাম খ. আল হাজেন
গ. টলেমি ঘ. আল খুজান্দি
উত্তর: ঘ. আল খুজান্দি
১০. কায়রোর কোন খলিফা ‘House of Scicnce’ নির্মাণ করেন?
ক. খলিফা আল-হাকিম খ. ইবনে ইফনুস গ. নিউটন ঘ. গ্যালিলিও
উত্তর: ক. খলিফা আল-হাকিম
১১. কত সালে রয়েল একাডেমী প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৬০ খ. ১৬৬০
গ. ১৭৬০ ঘ. ১৯৬০ সালে
উত্তর: খ. ১৬৬০ সালে
১২. পরীক্ষণ নির্ভর বিজ্ঞানী কে ছিলেন?
ক. বেকন খ. গ্যালিলিও
গ. অ্যারিস্টটল ঘ. মার্কনি।
উত্তর: খ. গ্যালিলিও
অধ্যায়-২
১. কুলম্ব কিসের একক?
ক. রোধ খ. আধান
গ. বিভর অন্তর ঘ. তড়িৎ বিভব
উত্তর: খ. আধান
২. আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি?
ক. বর্গসেন্টিমিটার খ. বর্গফুট
গ. ঘনমিটার ঘ. বর্গগজ
উত্তর: গ. ঘনমিটার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল