ধানের বিস্ময়কর জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানের বিস্ময়কর জিন
ধানের বিস্ময়কর জিন

ধানের একটি বিশেষ ধরনের জিন আবিষ্কার করা হয়েছে। ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা (ইরি) গতকাল মঙ্গলবার জানায়, এই আবিষ্কারে শস্যটির ফলন নাটকীয়ভাবে বহু গুণ বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কথিত স্পাইক জিন সঞ্চারের মাধ্যমে প্রাথমিক পরীক্ষণে ইনডিকা ধানের ফলন ১৩ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে। ইরির জিন পরিবর্তন গবেষণাগারের প্রধান ইনেজ স্লামেত-লোয়েদিন এক বিবৃতিতে বলেন, ধানের ফলন বৃদ্ধিকারী স্পাইক জিন আবিষ্কারের লক্ষ্যে গবেষণা চলছিল বহু বছর ধরে। ইরির স্পাইক প্রজনন প্রকল্পের প্রধান সুতোমু ইশিমারু বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অভাবনীয় আবিষ্কার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে।’ এএফপি।