ধারণা পাঠানোর সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের বিজ্ঞান মেলায় দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগ্রহী করে তুলতে ঢাকায় অনুষ্ঠেয় ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’-এ অংশ নিতে আগ্রহীদের ধারণা পাঠানোর সময় বাড়ল।বিজ্ঞান নিবন্ধ, প্রকল্প উপস্থাপন, পোস্টারের ধারণা পাঠানো যাবে ১৩ মে পর্যন্ত। এসবের পাশাপাশি ‘কেন কংগ্রেসে অংশ নিতে চাও’ বিষয়ে ২০০ শব্দের লেখাও পাঠানো যাবে।কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৪০ জনকে নিয়ে প্রথম জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে। যোগাযোগ—ফোন: ০১৯১৩৯১৬৬৩১।—নিজস্ব প্রতিবেদক