ধারণাপত্র জমা দেওয়ার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস প্রতিযোগিতা ২০১৪
অ্যাপস প্রতিযোগিতা ২০১৪

তরুণদের জন্য মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস তৈরির প্রতিযোগিতা ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’-এ অংশ নেওয়ার ধারণাপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ ১৫ সেপ্টেম্বর। এখন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল অ্যাপসের ধারণাপত্র জমা দিতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণেই ধারণাপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হলো। এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। বিশ্ববিদ্যালয়গুলোও সময় বাড়ানোর অনুরোধ করে। তাই দুই সপ্তাহ সময় বাড়ানো হলো।
মোবাইল অ্যাপস তৈরিতে তরুণদের উৎসাহ দিতে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতার কার্যক্রম। এটি নয় মাস ধরে চলবে।
প্রতিযোগিতার প্রথম তিনটি পুরস্কার যথাক্রমে ১০, ৫ ও ২ লাখ টাকা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন এ প্রতিযোগিতা নিয়ে সেমিনার ও সচেতনতা সৃষ্টির কার্যক্রম চলছে।
আজ বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে এবং আগামীকাল বেলা দুইটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অ্যাপস নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের পাশাপাশিদুটি শিক্ষা প্রতিষ্ঠানেই দিনব্যাপী বিশেষবুথ থাকবে যেখান থেকে প্রতিযোগিতার নানা তথ্য পাওয়া যাবে।
প্রতিযোগিতায় অংশ নিতে অ্যাপসের ধারণাপত্র জমা দেওয়া যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে।
—নিজস্ব প্রতিবেদক