ধূমকেতু থেকে নুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূপৃষ্ঠে ধূমকেতু পতনের প্রভাবে তৈরি হয়েছিল কালো রঙের একটি ‘রহস্যময়’ নুড়ি বা পাথর। মিসরে ১৯৯৬ সালে প্রাপ্ত নুড়িটি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে এমনটিই দাবি করছেন। জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যান ক্রামার্সের নেতৃত্বে উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এক পাউন্ড ওজনের ওই নুড়িটির রাসায়নিক বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, নুড়িটির ৬৫ শতাংশই কার্বন। অথচ পৃথিবীতে প্রাপ্ত উল্কাপিণ্ডে কার্বন থাকে মাত্র ৩ শতাংশ। এ ব্যাপারে আরও কিছু গবেষণার ভিত্তিতে গবেষকেরা নিশ্চিত হন, নুড়িটি ধূমকেতুরই অবশিষ্টাংশ। প্রায় দুই কোটি ৮০ হাজার বছর আগে মিসরে একটি ধূমকেতুর পতন হয়, যার অবশিষ্টাংশ ছড়িয়ে পড়ে ছয় হাজার কিলোমিটার এলাকাজুড়ে। এএফপি।