ধূমকেতুর কাছাকাছি মহাকাশযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী থেকে ৪০ কোটি কিলোমিটার দূরের একটি ধূমকেতুকে খুব কাছে থেকে পর্যবেক্ষণের চেষ্টায় বড় সাফল্য পেয়েছে ইউরোপীয় মহাকাশযান রোসেটা। এটি ১০ বছর চেষ্টার পর চুরিমফ-গেরাসিমিয়েঙ্কো (৬৭পি) নামের ওই ধূমকেতুর পাশে নিজেকে এমনভাবে স্থাপন করতে সমর্থ হয়েছে, যাতে এটি একই কক্ষপথে পাশাপাশি থেকে ধূমকেতুটিকে পর্যবেক্ষণ করতে পারবে। মহাকাশ গবেষণার ইতিহাসে এ ধরনের সাফল্য এটিই প্রথম। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) গত বুধবার জানায়, রোসেটা আগামী এক বছর ধরে ধূমকেতুটিকে অনুসরণ করবে এবং তার ওপর অবতরণের উপযোগী একটি যান পাঠিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ ও পরীক্ষা করবে। পৃথিবীতে প্রাণের উৎস যে কার্বন ও পানি, তা ওই ধূমকেতু থেকেই এসেছিল কি না, তা রোসেটার পরীক্ষায় জানা যেতে পারে। ধূমকেতু যেহেতু সৌরজগতের একেবারে আদি পর্বের অবশিষ্ট অংশ, তাই এ গবেষণা থেকে সৌরজগতের সৃষ্টিরহস্য এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টির সঙ্গে ধূমকেতুর সম্ভাব্য যোগাযোগের ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে। বিবিসি।