ধেয়ে আসছে ভয়ংকর এক ছত্রাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য হিসেবে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য গম নিয়ে ভয়াবহ এক দুশ্চিন্তায় পড়েছেন গবেষকেরা। এই দুশ্চিন্তার নাম ‘হুইট রাস্ট’।
খাদ্য হিসেবে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য গম নিয়ে ভয়াবহ এক দুশ্চিন্তায় পড়েছেন গবেষকেরা। এই দুশ্চিন্তার নাম ‘হুইট রাস্ট’।

খাদ্য হিসেবে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য গম নিয়ে ভয়াবহ এক দুশ্চিন্তায় পড়েছেন গবেষকেরা। এই দুশ্চিন্তার নাম ‘হুইট রাস্ট’। এটি গমের মারাত্মক একটি ছত্রাকজনিত রোগ। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, যথাসময়ে এই ছত্রাক নিয়ন্ত্রণ করা না গেলে তা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে আর এর ফলে গমের ফলনের ওপর পড়তে পারে এর মারাত্মক প্রভাব। সম্প্রতি দ্য ইনডিপেনডেন্টে এই ভয়ংকর ছত্রাকটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যশস্য উত্পাদন কমিয়ে দেওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি করছে হুইট রাস্ট নামের মারাত্মক এক ছত্রাক। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, মারাত্মক এই ছত্রাক রোগের ঝুঁকিতে থাকায় গমের ফলন কমে যেতে পারে। এই ছত্রাক ছড়িয়ে পড়ার বিষয়টি দ্রুত রোধ করা না গেলে বিশ্বজুড়ে গমের উত্পাদন মারাত্মক ক্ষতির মুখে পড়ে যাবে। এই রোগটিকে তাঁরা বলছেন ‘গমের পোলিও’। আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ ও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অনেক অঞ্চলে মারাত্মক রোগটি ছড়িয়ে পড়েছে।
হুইট রাস্টের ইতিহাস

গবেষকেরা দীর্ঘদিন ধরেই গমের মারাত্মক এই ছত্রাক নিয়ে কাজ করছেন। এই ছত্রাকের আবির্ভাবও অনেক আগের। গবেষকেরা দাবি করেছেন, ১৯৫০ সালের দিকে এই ছত্রাকের আক্রমণে উত্তর আমেরিকায় গমের ফলনে মারাত্মক প্রভাব পড়েছিল। সে সময় হুইট রাস্টের কারণে ৪০ শতাংশ উত্পাদন কমে গিয়েছিল। তখন থেকেই এ ছত্রাকটির নির্মূলে কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকেরা। এ ছত্রাকের সংক্রমণ ঠেকাতে ও ছত্রাক প্রতিরোধী গমের জাত উত্পাদনে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছেন গবেষকেরা। তবে ছত্রাকটিকে একেবারে নির্মূল করতে পারেননি তাঁরা। ১৯৯৯ সালে উগান্ডায় এ রোগটির প্রাদুর্ভাব লক্ষ করেছিলেন তাঁরা। গবেষকেরা বলেন, অত্যন্ত ক্ষতিকর ছত্রাকটি বিভাজিত হতে সক্ষম বা রূপ পরিবর্তন করে আরও জটিল রূপ নিতে পারে। তাঁরা সতর্ক করে বলেছেন, অত্যন্ত দ্রুত রূপ পরিবর্তন করতে পারে বলে এটি আরও ক্ষতিকর। এখন এ ছত্রাকটি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান জাতের গম ৯০ শতাংশই এই ছত্রাক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আফ্রিকা ছাড়াও জার্মানি, ইথিওপিয়ায় এই ছত্রাক রোগের প্রাদুর্ভাব লক্ষ করা গেছে। ইথিওপিয়াতে এই ছত্রাকের আক্রমণে গমের ফলন কমেছে ৫০ শতাংশ পর্যন্ত।

খাদ্য হিসেবে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য গম নিয়ে ভয়াবহ এক দুশ্চিন্তায় পড়েছেন গবেষকেরা। এই দুশ্চিন্তার নাম ‘হুইট রাস্ট’।
খাদ্য হিসেবে বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শস্য গম নিয়ে ভয়াবহ এক দুশ্চিন্তায় পড়েছেন গবেষকেরা। এই দুশ্চিন্তার নাম ‘হুইট রাস্ট’।

প্রতিরোধ কী পর্যায়ে?
গবেষকেরা এ বছরের মার্চ মাসে হুইট রাস্টের বিষয়টি নিয়ে মেক্সিকোতে আলোচনায় বসেছিলেন। এই ছত্রাকজনিত রোগের বিস্তার ঠেকাতে ছত্রাকের বিভিন্ন প্রজাতি নিয়ে কাজ করার ওপর জোর দেন। আদ্দিস আবাবার ইন্টারন্যাশনাল মেজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টারের গবেষক ডেভিড হাডসন এ প্রসঙ্গে জানিয়েছেন, হুইট রাস্ট রোগের ঝুঁকি দ্রুত বাড়ছে। কম সময়ে অনেক বেশি ক্ষতি করছে এ রোগটি। একে অনেকটাই দাবানলের সঙ্গে তুলনা করা চলে। এটি একবার ছড়িয়ে পড়লে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ছত্রাক দ্রুত বাতাসে উড়তে পারে এমন স্পোর (এককোষী অযৌন জননাঙ্গ) তৈরি করে এবং প্রতিটি স্পোর নতুন করে আক্রমণ করতে পারে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কর্মকর্তা ফাজিল দুসুনসেলি বলেন, বিশ্বজুড়ে গম উত্পাদনের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে ছত্রাক ও খরা। নতুন ধরনের এই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পেতে গম উত্পাদনকারী দেশগুলোকে দ্রুত বাস্তব-উপযোগী পদক্ষেপ নিতে হবে। এই ছত্রাক মোকাবিলায় জাতিসংঘের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর মতো দেশগুলোতে ছত্রাক প্রতিরোধী উন্নত গমের জাত উত্পাদনের জন্য যাচ্ছেন তারা। উন্নয়নশীল দেশ কেন নয়? জাতিসংঘের কর্মকর্তার মতে, উন্নত দেশগুলোতে নামকরা ছত্রাক প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের জন্য উপযোগী প্রতিষ্ঠান, কর্মসূচি এবং সক্ষমতা রয়েছে, যা উন্নয়নশীল দেশগুলোতে নেই।
তাঁর মতে, মারাত্মক এই রোগ ঠেকানোর ক্ষমতা উন্নয়নশীল দেশগুলোতে নেই বলে মহামারি দেখা দেয়। ফলে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতির মুখে পড়ে।

গবেষণা কোন পর্যায়ে?
হুইট রাস্ট নামের মারাত্মক ছত্রাক রোগটি নিয়ে কাজ করছেন যুক্তরাজ্যের গবেষকেরা। সেইন্সবারি ল্যাব ও জন ইনস সেন্টারের গবেষকেরা মিলে গমের মহামারি ঠেকাতে জিন-প্রকৌশল নিয়ে কাজ করছেন। বন্য ঘাস কিংবা বার্লি, যেগুলো এ ধরনের ছত্রাকের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষা করতে পারে, সেই জিন গমের ক্ষেত্রে ক্লোন করার চেষ্টাও করছেন তাঁরা। বসে নেই কেমব্র্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও। তাঁরাও কাজ করছেন ছত্রাকের আক্রমণ ঠেকানোর বিশেষ মডেল নিয়ে।

হুমকির কারণ জলবায়ুর প্রভাব
মারাত্মক এই ছত্রাক ঝুঁকির কারণ কী? গবেষকেরা মনে করছেন জলবায়ু পরিবর্তনই এই ঝুঁকির একটি কারণ হতে পারে। হুইট রাস্টের দুই ধরনের ছত্রাকের ছড়িয়ে পড়ার পেছনে জলবায়ুর উষ্ণতা বাড়ার যোগসূত্র খুঁজে পাওয়ার দাবি করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, জলবায়ুতে ব্যাপক পরিবর্তনের ফলেই আগে যে অঞ্চলগুলোতে ছত্রাকের আক্রমণ হয়নি, সেখানেও এখন এর কারণে মহামারির সৃষ্টি হচ্ছে।