নওগাঁয় আইসিটি সচেতনতা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে গত শনিবার নওগাঁ শহরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। বিসিএস রাজশাহী শাখা এতে সহযোগিতা করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান। মুখ্য আলোচক ছিলেন বিসিএসের সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। জেলা প্রশাসক বলেন, নওগাঁ জেলা প্রশাসন বর্তমানে এ অঞ্চলের মানুষকে ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করছে। সরকারি অনেক সেবাকে অনলাইনভিত্তিক করা হয়েছে। ফলে সেবা পাওয়া যেমন সহজ হয়েছে, তেমনি হয়রানিও রোধ হয়েছে।—বিজ্ঞপ্তি