নওগাঁয় ভূমি ব্যবস্থাপনার সফটওয়্যার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে নওগাঁ জেলার খাসজমি বন্দোবস্তসহ ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে কম্পিউটারের ডেটাবেইস সফটওয়্যারের মাধ্যমে। একই সঙ্গে সফটওয়্যারটি জেলার তথ্য বাতায়নে (ওয়েবসাইট) যুক্ত করায় ইন্টারনেটেই নওগাঁ জেলার ভূমি ব্যবস্থাপনাবিষয়ক তথ্য পাওয়া যাবে। নওগাঁর জেলা প্রশাসক আহসান হাবীব তালুকদার গতকাল রোববার দুপুরে তাঁর দপ্তরে এই সফটওয়্যার চালু করেন। এ সময় তিনি জানান, সরকারি খাসজমি বন্দোবস্তসহ ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম এ সফটওয়্যার দিয়ে সহবে পরিচালনা করা যাবে। সফটওয়্যারটির কোনো কারিগরি ত্রুটি না থাকলে এটি দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবহার করা যাবে বলেতিনি মন্তব্য করেন। পরীক্ষামূলক এই ডেটাবেইস সফটওয়্যার তৈরি করেছে ঢাকার পানকৌড়ি সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রাফি ও প্রোগ্রামার কামরুজ্জামান সফটওয়্যারটির উন্নয়ন কাজ করেন।তাঁরা জানান, নওগাঁর জেলা প্রশাসনে সরবরাহ করা ডেটাবেইস সফটওয়্যারটি এমএস অ্যাকসেস ও ভিজুয়াল বেসিক দিয়ে তৈরি করা হযেছে। —নওগাঁ প্রতিনিধি