নকল চার্জারে আইফোনের ক্ষতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোনে চার্জার ব্যবহারের ক্ষেত্রে সাবধান
আইফোনে চার্জার ব্যবহারের ক্ষেত্রে সাবধান

নকল ও ভুয়া চার্জারে আইফোন চার্জ করলে ক্ষতি হতে পারে আইফোনের। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন তথ্য জানিয়েছেন। সব ধরনের সুবিধার আধুনিক স্মার্টফোনের ক্ষেত্রে বড় সমস্যা চার্জ থাকে কম। এ জন্য অনেকেই মূল চার্জারের পাশাপাশি একাধিক চার্জার ব্যবহার করে থাকেন। তবে এ ক্ষেত্রে আসল চার্জার ব্যবহারের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক জানান, ভুয়া চার্জার দিয়ে আইফোন চার্জ করার ফলে মারাত্মকভাবে ক্ষতি হতে পারে আইফোনের। এর মাধ্যমে মিনিটেই ভাইরাসে আক্রান্ত হতে পারে আইফোন। শুধু আইফোনই নয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমচালিত অন্যান্য যন্ত্রেও একই সমস্যা হতে পারে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে ব্ল্যাক হ্যাট ইউএসএ হ্যাকার সম্মেলনে। সম্মেলনটি আগামী ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হবে।
গবেষণার এ ফল দেখে আইফোন কিংবা অ্যাপলের অন্যান্য যন্ত্র ব্যবহারকারীর মধ্যে একধরনের শঙ্কা তৈরি হয়েছে। চার্জ কম থাকায় অনেকেই একাধিক চার্জার ব্যবহার করেন, যা অনেক ক্ষেত্রে ভুয়া হওয়ার আশঙ্কা রয়েছে। আর এসব চার্জারের মাধ্যমে আইফোনের যে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেটিও বেশ ভয় পাওয়ার মতোই। তবে এ ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূল চার্জার ছাড়া অন্য চার্জার ব্যবহারে বিরত থাকার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে কাজীআলম