নকল সফটওয়্যার রোধে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় কপিরাইট রেজিস্ট্রারের অফিসে স্বত্ববিষয়ক একটি প্রশিক্ষণ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (বিএসএ) এর আয়োজন করে। বিএসএর উপদেষ্টা ইফতেখার তাহের প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে উপ-কপিরাইট রেজিস্ট্রার এবং কপিরাইট পরিদর্শকেরা অংশগ্রহণ করেন। এই অধিবেশনে বাংলাদেশে সফটওয়্যার মেধাস্বত্ব অধিকার, সফটওয়্যার লাইসেন্সের কারণ, সফটওয়্যার নকল করার বিভিন্ন উপায়, নকল সফটওয়্যার শনাক্ত করার উপায় ইত্যাদি নিয়ে আলোচনা হয়।—বিজ্ঞপ্তি