নকলায় ডিজিটাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’—স্লোগান নিয়ে শেরপুরের নকলা উপজেলায় তিন দিনের ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার নকলা পাইলট মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নকলা হাজী জাল মামুদ কলেজের উপাধ্যক্ষ মো. আলতাফ আলী, চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদারসহ অনেকে। ইউএনও রাজীব সরকার প্রথম আলোকে বলেন, মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১২টি স্টল রয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ (ইউডিসি) সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানাতেই এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল এ মেলা শেষ হবে।
ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।