নকশাদার মোবাইল ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোম্যাক্সের কিউ ৫৫ ব্লিং মোবাইল ফোনটি ডিজাইনে বেশ নজরকাড়া। এই সেটের পেছনে ছোট আয়নাও রয়েছে। এই ফ্লিপ ফোনে রয়েছে কোয়ার্টি কি-প্যাড। এর পর্দা ২.৪ ইঞ্চির। এতে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা, মিউজিক প্লেয়ার, এফএম রেডিও ইত্যাদি। কিউ ৫৫ ব্লিংয়ে রয়েছে ব্লুটুথ এবং ইডিজিই, জিপিআরএস, ওয়াপ, এমএমএসের ব্যবস্থা। এর ইন্টারনাল মেমোরি ১০ মেগাবাইট। তবে কার্ড ব্যবহার করে তা ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। —বিজ্ঞপ্তি