নকিয়া আনল এক্স২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়া এক্স ২
নকিয়া এক্স ২

 ‘এক্স ২’ নামের পরবর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন উন্মুক্ত করেছে নকিয়া। ৯৯ ইউরো দামের স্মার্টফোনটি নির্দিষ্ট কয়েকটি দেশে বিক্রি করার কথা জানিয়েছে মাইক্রোসফট। বর্তমানে নকিয়ার মোবাইল বিভাগটির মালিক মাইক্রোসফট। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নকিয়া এর আগেই বাজারে এনেছে এক্স নামের অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন। এক্স২ হচ্ছে এক্সের পরবর্তী সংস্করণ। স্মার্টফোনটিতে উন্নত মাল্টিটাস্কের অভিজ্ঞতা দিতে হোম ও ব্যাক বাটন যুক্ত করেছে মাইক্রোসফট। ১৫০ গ্রাম ওজনের স্মার্টফোনটিতে রয়েছে চার দশমিক তিন ইঞ্চি মাপের এলসিডি ডিসপ্লে ও দাগ প্রতিরোধী গ্লাস। দুই সিম সুবিধার স্মার্টফোনটিতে ১.২ গিগাহার্টজের কোয়ালকম ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম ও চার গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকছে। এতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।  ব্যাটারি হচ্ছে এক হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ারের। পেছনে পাঁচ মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশযুক্ত ক্যামেরার পাশাপাশি সামনে ভিজিএ ক্যামেরা রয়েছে। এতে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লটুথ ও জিপিএস সমর্থন করবে।
ফোনটির সফটওয়্যারটিকে বলা হচ্ছে নকিয়া এক্স সফটওয়্যার সংস্করণ ২.০ যা অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণ। স্মার্টফোনটিতে প্রিলোড ফিচার হিসেবে স্কাইপ, হেয়ার ম্যাপ, ম্যাক্সরেডিও, আউটলুক, ওয়ানড্রাইভ ও ১৫ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ সুবিধা থাকছে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড অ্যাপস চলবে।

বর্তমানে নকিয়া তিনটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে রয়েছে। এক্স, এক্স প্লাস ও এক্সএল স্মার্টফোনগুলো বাজারে যথেষ্ট পরিচিতি পেয়েছে।

এক্স ২ সম্পর্কে আরও জানা যাবে

http://www.nokia.com/global/products/phone/nokia-x2-dual-sim/