নকিয়ার কর্মী ছাঁটাই
ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া ১১০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এসব কর্মীর অধিকাংশ নকিয়ার তথ্য-প্রযুক্তি বিভাগের। গতকাল বৃহস্পতিবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডি।প্রযুক্তি বিশ্লেষকের ভাষ্য, আর্থিক লোকসানের পাল্লা ভারী হয়ে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে নকিয়া। ৩০০ কর্মীকে ছাঁটাই এবং ৮২০ কর্মীকে ভারতের এইচসিএল টেকনোলজিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডের কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।২০১০ সালের পর থেকে মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানটির আর্থিক দৈন্য দেখা দিতে শুরু করে। নকিয়া কর্তৃপক্ষ আশা করেছিল, লুমিয়া সিরিজের স্মার্টফোন তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, লুমিয়া সিরিজ তাদের আশাহত করেছে।বর্তমানে নকিয়া তাদের সিমবিয়ান অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম ছেড়ে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করছে।