নকিয়ার দুটি নতুন ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া বাংলাদেশের বাজারে আশা ৫০১ ও আশা ৫০২ মডেলের দুটি নতুন মোবাইল ফোন সেটের বিক্রি শুরু করেছে। আশা ৫০১ সেটে ৩.২ মেগাপিক্সেল ও ৫০২ সেটে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। দুটি সেটেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রয়েছে। সেট দুটির পর্দার মাপ ৩ ইঞ্চি। এগুলো দুটি করে সিমকার্ড পাওয়া যাবে। উজ্জ্বল লাল, উজ্জ্বল সবুজ, হলুদ, সায়ান, সাদা ও কালো রঙের সেট দুটি পাওয়া যাচ্ছে। আশা ৫০১-এর দাম সাত হাজার ১০০ টাকা ও আশা ৫০২-এর দাম সাত হাজার ৮০০ টাকা।
বিজ্ঞপ্তি