নকিয়ার নতুন তিনটি শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গুলশানের রূপায়ণ সেন্টারে (নিচতলা) একটি এবং যমুনা ফিউচার পার্কে (লেভেল ৪, ব্লক-সি) দুটি নতুন ব্র্যান্ডেড আউটলেট উদ্বোধন করেছে নকিয়া। এই আউটলেটে নকিয়ার বিভিন্ন পণ্য পাওয়া যাবে।
মাইক্রোসফট অধীন প্রতিষ্ঠান নকিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী এই স্টোরগুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোসফট এমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার জনাব সন্দিপ গুপ্তা, বাংলাদেশে নকিয়ার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সেল্যুলার মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবীর।
রাদি আহমেদ চৌধুরী বলেন, ‘গুলশান ও বসুন্ধরা এলাকার গ্রাহকদের জন্য আরও কয়েকটি নতুন স্টোর উদ্বোধনের ফলে পণ্য সহজেই হাতের নাগালে পাবেন ক্রেতারা।’