নকিয়ার সিমবিয়ান বিচ্ছেদ
উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে বরণ করে চলতি বছরের জানুয়ারিতেই সিমবিয়ান ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল নকিয়া। এবারে সিমবিয়াননির্ভর স্মার্টফোন আর বাজারে না ছাড়ার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। নকিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক ঘোষণায় জানিয়েছে, উইন্ডোজে মনোযোগ দিতে সিমবিয়ান আর সরবরাহ করা হবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।ফিনানশিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের পর সিমবিয়ান থেকে পুরোপুরি সরে যাবে নকিয়া। চলতি বছরের প্রথম তিন মাসে মাত্র পাঁচ লাখ সিমবিয়ান স্মার্টফোন বিক্রি হয়েছে। সে তুলনায় উইন্ডোজনির্ভর লুমিয়া বিক্রি হয়েছে ৫৬ লাখ ইউনিট।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারের এক সময়ের জনপ্রিয় নকিয়া গতির সঙ্গে তাল মেলাতে না পারায় আধিপত্য ধরে রাখতে পারেনি। অ্যাপল ও গুগলের সঙ্গে উদ্ভাবনী ক্ষমতার দিক থেকে পিছিয়ে পড়েছে। শেষ পর্যন্ত উইন্ডোজ ফোন বাজারে এনে আবার ঘুরে দাঁড়াতে চাইছে ফিনল্যান্ডের এ মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।নকিয়ার শেষ সিমবিয়ান স্মার্টফোনসিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর ‘৮০৮ পিওরভিউ’ স্মার্টফোন দিয়েই সিমবিয়ান যুগের সমাপ্তি ঘোষণা করেছে নকিয়া। চলতি বছরের জানুয়ারি মাসে সিমবিয়ান যুগের ইতি ঘোষণা করেছিল নকিয়া। নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ‘৮০৮ পিওরভিউ’ ছিল এ প্ল্যাটফর্মের সর্বশেষ মুঠোফোন। নকিয়ার ভবিষ্যত পরিকল্পনাসিমবিয়াননির্ভর ৪১ মিগাপিক্সেল ক্যামেরাযুক্ত পিওরভিউ প্রযুক্তিটি উইন্ডোজনির্ভর লুমিয়া সিরিজে যুক্ত করবে নকিয়া। জুলাই মাসে এ ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। ইতিহাস হল সিমবিয়াননকিয়া, এটিঅ্যান্ডটি, এলজি, মটরোলা, স্যামসাং, সনি এরিকসন ও ভোডাফোনসহ বেশ কিছু মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের উদ্যোগে ১৯৯৮ প্রতিষ্ঠিত হয়েছিল সিমবিয়ান লিমিটেড। পরে ১৯৯৮ সালে এটি সিমবিয়ান ফাউন্ডেশনে রূপান্তরিত হয়। এ প্রতিষ্ঠান থেকেই আসে বৃহত্তম অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মটি। তবে অ্যাপলের আইওএস ও অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার কারণে ক্রমশ হারিয়ে যেতে বসে সিমবিয়ান। সিমবিয়াননির্ভর স্মার্টফোন প্ল্যাটফর্ম থেকে পিছু হটে যায় মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। শেষ নাগাদ নকিয়াও সিমবিয়ান যুগের সমাপ্তি ঘোষণা করে।নকিয়া ও সিমবিয়ানসিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার জনপ্রিয় স্মার্টফোনগুলো হচ্ছে- নকিয়া এন৮, নকিয়া ই৭, নকিয়া ই৬, নকিয়া এক্স৭, নকিয়া সি৬-০১, নকিয়া সি৭।