নকিয়া এবার নিয়ে আসছে শক্তিশালী ক্যামেরার এক স্মার্টফোন। হ্যান্ডসেটটির চমকে দেওয়ার ব্যাপারটি হলো, এতে আছে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া নতুন সিমবিয়ান স্মার্টফোন ৮০৮ পিওরভিউ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, নকিয়া কার্ল জেইস লেন্স এবং নকিয়ার তৈরি পিক্সেল ওভার-স্যামপলিং প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এ শক্তিশালী ক্যামেরা।নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পিওরভিউর এ প্রযুক্তি নকিয়ার অন্যান্য স্মার্টফোনেও দেওয়া হবে। আর তাই ধারণা করা হচ্ছে, মেগাপিক্সেলের হার শিগগিরই আশাতীত বেড়ে যাবে। শুধু তা-ই নয়, নতুন এ হ্যান্ডসেটে রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর, চার ইঞ্চি পর্দা, ৫১২ মেগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট তথ্যধারণ ক্ষমতা। চমৎকার ও শক্তিশালী ক্যামেরার এ সেটটি আগামী মে মাসেই বাজারে পাওয়া যাবে। আর এর দাম পড়বে ৪৫০ ইউরো। —ম্যাশঅ্যাবল অবলম্বনে প্রদীপ সাহা