নকিয়া ছেড়ে জাগুয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়ার দীর্ঘদিনের সঙ্গী ইমেজিং বিভাগের প্রধান ডেমিয়ান ডাইনিং সম্প্রতি চাকরি ছেড়েছেন। চলতি মাসের শেষেই লোকসানে ডুবতে বসা নকিয়া ছেড়ে যাবেন তিনি। নকিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে ডেমিয়ান ডাইনিংয়ের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নকিয়া ছেড়ে গাড়ি নির্মাতা একটি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। জাগুয়ার ল্যান্ড রোভার প্রকল্পের একটি বিশেষ দায়িত্বে কাজ করবেন ডাইনিং। পিউরভিউ ক্লাবের ওয়েবসাইটে এ প্রসঙ্গে ডাইনিং জানিয়েছেন, নকিয়া ছাড়লেও ফিনল্যান্ড তিনি ছাড়বেন না। তাই জাগুয়ার ল্যান্ড রোভারের প্রধান হিসেবে যোগাযোগ প্রযুক্তিসম্পন্ন গাড়ি তৈরির দায়িত্ব নিচ্ছেন তিনি।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১০ সালে নকিয়ার প্রধান নির্বাহী হিসেবে স্টিফেন ইলোপ যোগ দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে রদবদল করেছেন। নতুন লুমিয়া স্মার্টফোনের শক্তিশালী ক্যামেরা ও লুমিয়া বিক্রি বিষয়ক বিভিন্ন কারণেই চাকরি ছেড়ে দিলেন নকিয়ায় প্রায় এক দশক কাটানো ডেমিয়ান।