নকিয়াকে টপকে শীর্ষে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন বিক্রির দৌড়ে নকিয়াকে টপকে শীর্ষ স্থানটি দখল করেছে অ্যাপল ইনকরপোরেশন। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাবে দেখা গেছে, স্মার্টফোন বিক্রিতে অ্যাপল ইনকরপোরেশন প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে স্যামসাং ইলেকট্রনিকস করপোরেশন, আর তৃতীয় স্থানে রয়েছে নকিয়া। প্রথম প্রান্তিকে শীর্ষ স্থানটি নকিয়ার দখলে ছিল। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ কথা জানিয়েছে।দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল দুই কোটি তিন লাখ আইফোন বিক্রি করেছে, যা প্রথম প্রান্তিকে ছিল এক কোটি ৮৭ লাখ। এর ফলে দীর্ঘদিন শীর্ষে থাকা ফিনল্যান্ডের নকিয়াকে টপকে গেছে অ্যাপল। এখন নকিয়া তৃতীয় স্থানে। প্রথম প্রান্তিকে নকিয়া দুই কোটি ৪২ লাখ স্মার্টফোন বিক্রি করে। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে বিক্রি করে এক কোটি ৬৭ লাখ।কোরিয়ার কোম্পানি স্যামসাং প্রথম প্রান্তিকের চতুর্থ অবস্থান থেকে দ্বিতীয় প্রান্তিকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। গ্যালাক্সি ফোন বিক্রির মাধ্যমেই প্রতিষ্ঠানটি এ সফলতা পেয়েছে। এতে গুগল ইনকরপোরেশনের অ্যানড্রয়েড সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এ সময়ে স্যামসাং এক কোটি ৭৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা প্রথম প্রান্তিকে ছিল এক কোটি আট লাখ।