নকিয়াকে পেছনে ফেলল স্যামসাং (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ মোবাইল নির্মাতা হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ফিনল্যান্ডেপ্রতিষ্ঠান নকিয়াকে পেছনে ফেলেছে। গত ১৪ বছরের মধ্যে এ বছরই প্রথম তিন মাসের হিসেবে নকিয়াকে ছাড়িয়ে গেছে স্যামসাং। ২৭ এপ্রিল স্ট্রাটিজি অ্যানালাইটিকসের বরাতে এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।স্ট্রাটিজি অ্যানালাইটিকসের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে স্যামসাং প্রায় সাড়ে নয় কোটি মোবাইল হ্যান্ডসেট বিক্রি করেছে যা বিশ্বব্যাপী মোবাইল বাজারের ২৫.৪ শতাংশ। এই তিন মাসে নকিয়া আট কোটি ২৭ লাখ মোবাইল বিক্রি করেছে যা বাজারের ২২ দশমিক ৭ শতাংশ। বাজারে অ্যাপলের দখল ছিল সাড়ে ৯ শতাংশ।