নকিয়াকে পেছনে ফেলে শীর্ষে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি মুঠোফোন বিক্রি করে শীর্ষ হ্যান্ডসেট তৈরির প্রতিষ্ঠান নকিয়াকে পেছনে ফেলে শীর্ষে এসেছে স্যামসাং ইলেকট্রনিকস। এর আগে প্রায় ১৪ বছর ধরে শীর্ষ এ স্থানটি ছিল নকিয়ার দখলে। গত তিন মাসে স্যামসাং নয় কোটির মতো মুঠোফোন বিক্রি করে নকিয়াকে পেছনে ফেলে স্যামসাং। এতে এখন পুরো বিশ্বের মুঠোফোন বাজারের ২৫.৪ শতাংশই স্যামসাংয়ের হাতে। একই সময়ে নকিয়া বিক্রি করেছে প্রায় আট কোটি মুঠোফোন। তাদের শেয়ার ছিল ২২.৫ শতাংশ। স্যামসাংয়ের ইনভেস্টর রিলেশন বিভাগের প্রধান রবার্ট ইয়া বলেন, ‘আমরা সবসময় দারুণ কিছু নিয়ে বাজারে আসছি। ফলে আমাদের সামগ্রিক ব্যবসায়িক উন্নতি হচ্ছে। এবার এ শীর্ষস্থানটি ধরে রাখতে হলে স্যামসাংকে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপল, ফিলন্যান্ডভিত্তিক নকিয়া এবং তাইওয়ানভিত্তিক এইচটিসির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। —বিবিসি ও রয়টার্স অবলম্বনে কাজী আশফাক আলম