নকিয়ার অভিতে আরবি শেখার প্রোগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়ার অনলাইন স্টোর অভির জন্য আরবি শেখার একটি প্রোগ্রাম তৈরি করেছে এমসিসি লিমিটেড। ‘অ্যারাবিক টিউটর’ নামের এই প্রোগ্রামটি নকিয়া ফোন ব্যবহারকারীরা অভি স্টোর বিনা মূল্যে নামিয়ে নিতে পারবেন।‘অ্যারাবিক টিউটর’ ব্যবহার করে আরবি বর্ণমালা, প্রতিটি আরবি অক্ষরের সঙ্গে বাংলায় অক্ষরটির নাম দেখা যাবে। সঙ্গে সঙ্গে এতে শুদ্ধ আরবি উচ্চারণও শোনা যাবে।প্রোগ্রামটির ওয়েব ঠিকানা: http://store.ovi.com/publisher/mcc। —বিজ্ঞপ্তি