নকিয়ার উইন্ডোজ ৮নির্ভর নতুন স্মার্টফোন সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন বাজারে আনার সময় হিসেবে অধিকাংশ স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানই যেন বেছে বেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসটিকেই ঠিক করে রেখেছে। ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়াও তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন সিরিজের একটি স্মার্টফোন এ মাসেই বাজারে আনছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি নোট সিরিজে নতুন একটি স্মার্টফোন যোগ করছে। বার্লিনে চলতি আগস্ট মাসের ২৯ তারিখে এক অনুষ্ঠানে এ ‘গ্যালাক্সি নোট ২’ স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ অ্যাপল বাজারে আনতে পারে আইফোনের নতুন সংস্করণ। ব্লুমবার্গের তথ্য অনুসারে সেপ্টেম্বর মাসের শুরুতেই নকিয়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত নতুন সিরিজের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে।২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে আসার পর থেকে স্মার্টফোনের বাজারে ৯০ শতাংশ দখল খুইয়েছে নকিয়া। স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে ২০১১ সালে নিজস্ব সিমবিয়ান অপারেটিং ছেড়ে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যোগ দিয়েছে নকিয়া।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বা এপ্রিল থেকে জুন মাসে ‘লুমিয়া ৯০০’ ব্র্যান্ডের ৪০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। একই সময়ে অ্যাপল বিক্রি করেছে সাড়ে তিন কোটিরও বেশি আইফোন। আর স্যামসাং বিক্রি করেছে অ্যাপলেরও দ্বিগুণ।