নকিয়ার কিবোর্ডযুক্ত স্মার্টফোনের ছবি প্রকাশ
টাচস্ক্রিন স্মার্টফোনের জনপ্রিয়তার এ যুগে কিবোর্ডযুক্ত নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে নকিয়া। এনডিটিভিতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সম্প্রতি ব্লগ, টুইটার অ্যাকাউন্ট, ফোরামে সম্প্রতি স্মার্টফোনের একটি আংশিক ছবি প্রকাশ করেছে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই ফিজিক্যাল কিবোর্ডযুক্ত একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে নকিয়া। নকিয়ার মোবাইল ফোন বিভাগের একজন কর্মকর্তাও নকিয়ার নতুন ফোন বাজারে আনার তথ্য জানিয়েছেন।নকিয়া প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি কাঠামো, ফিজিক্যাল কিবোর্ডযুক্ত একটি স্মার্টফোন। এ স্মার্টফোন দেখতে অনেকটাই উইন্ডোজনির্ভর লুমিয়া স্মার্টফোনের মতো।বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, হয়তো শিগগিরই উইন্ডোজনির্ভর সাশ্রয়ী স্মার্টফোনের ঘোষণা দিতে পারে নকিয়া। এমনকি টাচস্ক্রিনের বদলে এ মডেলটি কিবোর্ডযুক্ত উইন্ডোজ ফোনও হতে পারে!