নকিয়ার দক্ষিণপূর্ব এশিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিল গর্ডন নকিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (বিক্রয়) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। ১ জানুয়ারি থেকে এ পদে তিনি যোগ দিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুঠোফোন নির্মাতা নকিয়ার কৌশলগত কর্মপরিকল্পনা, প্রয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি। আগে তিনি নকিয়ার গ্লোবাল সেলস অপারেশনস দলের নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৪ সালে নকিয়ার নেটওয়ার্ক বিভাগে যোগ দেন। —বিজ্ঞপ্তি