নকিয়ার নতুন দুটি ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে নকিয়ার নতুন দুটি ফোন। নকিয়া সি২-০৫ এবং নকিয়া এক্স২-০৫ মডেলের এ ফোনগুলোতে রয়েছে নানা সুবিধা। নকিয়া সি ২-০৫ মডেলের মোবাইল ফোনে দুটি রঙে পাওয়া যাচ্ছে। এ ফোনে রয়েছে ফেসবুক, টুইটার ও ওয়েবসাইট ব্যবহারের সুযোগ। এছাড়াও নকিয়া স্টোরের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন, টিউন বা গেমস নামানো যাবে। এই ফোনে কনটেন্ট ও ওয়েবসাইটে প্রবেশের জন্য আরও রয়েছে নকিয়া ব্রাউজার। আরও রয়েছে ডিজিটাল জুম ও পূর্ণ স্ক্রিন ভিউ ফাইন্ডারসহ একটি ভিজিএ ক্যামেরা, এমপিথ্রি ও এমপিফোর প্লেব্যাক, এফএম রেডিও ইত্যাদি। নকিয়া এক্স২-০৫ মডেলের ফোনে রয়েছে এমপিথ্রি ও এমপিফোর প্লেব্যাকসহ মিডিয়া প্লেয়ারে রয়েছে রেডিও রেকর্ডিংসহ এফএম টিউনিং ও ১০৬টি ফোন স্পিকার। এ ফোনের সাথেপাওয়া যাবে ৩২গিগাবাইট মাইক্রো এসডি কার্ড। —বিজ্ঞপ্তি